বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭

খুব সহজে বলা যায় বুঝে শুনে প্রেম করো,
সহজেই বলা যায় নিজের চেয়ে কাওকে
বেশি ভালবেসনা। একা চলা শেখ একা
থাকা শেখ। বড় বড় কথা গুলো কবি
সাহিত্যিকরা খুব সহজেই বলে ফেলে।
আসলেই কি এতটা সহজ?
কিছু প্রেম মানুষ ইচ্ছা করে করে, একা
নি: স্বংগ জীবনে কেউ একজন থাকা
লাগে তাই সে হয়ত কাওকে খুঁজে নেয়।
চাইলে সে ভালবাসা মাপা যায়, বাড়িয়ে
কমিয়ে পরিমান করা যায়। ইচ্ছে হলে
কাছে রাখা যায় ইচ্ছা হলে সরিয়ে দেয়া
যায়।
কিন্তু কিছু প্রেম থাকে নিয়তির হাতে।
এমন একটা মানুষের সাথে তোমার সম্পর্ক
হবে যাকে তুমি কোনদিন কল্পনাও করনি!
কোনদিন তার সাথে তোমার কথা হবার
কথা না। কিন্তু নিয়তি কে ফেরাবে। তুমি
না চাইলেও সেই মানুষটার সাথে তোমার
সম্পর্ক হবে। তুমি হয়ত জানো এ সম্পর্কের
কোন পরিনতি নেই, হয়ত তুমি জানো সে
তোমার না কিংবা তুমি তার না... তবু তুমি।
নিজেকে ফেরাতে পারবেনা।
যে কষ্ট তোমার নিয়তিতে লেখা তা
তোমার ভোগ করতেই হবে। তুমি তাকে
পাও বা না পাও এই প্রেম তোমার নিয়তি
হয়ে যাবেই। যত বড় মনিষী হোক এ
ভালবাসা ফেরানোর ক্ষমতা কারো হাতে
নেই।
হয়ত তুমিও একদিন সবার মত বলবে এতটা
ভালবাসা ঠিক না। কিন্তু নিয়তি যখন
বাঁধা পড়ে যায় এ বাঁধন ছেঁড়ার ক্ষমতা
কারো হয়না। হোক সেটা নিষিদ্ধ! অন্যায়!
কিংবা পাঁপ!
( জীবনে কিছু ঘটনা নিয়তি হয়েই থাকে।
তুমি যতই বুদ্ধিমান হও, যতটাই সতর্ক হও,
যতজন এসেই তোমায় বুঝিয়ে দিয়ে যাক।
তুমি সেটা ঘটার পরেই বুঝবে। নিয়তি মুছে
ফেলা যায়না, টেনে দেয়া যায়না। সেটা
ভোগ করেই শিক্ষা নিতে হয়।) তবে নিয়তি
শুধু কষ্টই এনে দেয় না এমন কিছু সুখও এনে
দেয় যা তুমি কোনদিন কল্পনাও করনি।
নিয়তিই ভাল জানে কাকে সে কি দিবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন